মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৮

মাহফুজ আনাম ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলার আবেদন করা হয়েছে।  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এই আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এ বিষয়ে সরকারের অনুমোদন নিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আগামী ২৮ মার্চ অভিযোগের বিষয়ে তদন্তপ্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। 
ঢাকা বারের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মামলাটি দায়ের করেন। দণ্ডবিধির ১২৩ (ক), ১২৪ (ক) এবং ৫০০ নম্বর ধারায় এই মামলা দায়েরের আবেদন করেছেন।
উল্লেখ্য, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের সরবরাহকৃত ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করাকে নিজের সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল বলে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সম্প্রতি উল্লেখ করেন মাহফুজ আনাম। এরই প্রেক্ষিতে সমালোচনার ঝড় ওঠে চারিদিকে। ঢাকার বাইরে বেশ কয়েকটি স্থানে তার নামে মামলা হয়েছে।
/টিএইচ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম