ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ)-এর মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকলসে প্রয়োজনীয় ধারা সংযোজনের প্রস্তাবনা অনুমোদেন করা হয়েছে। ইসলামিক ফাইন্যান্সিং উইং খোলার মাধ্যমে শরীয়াসম্মত অর্থায়ন পরিচালনার লক্ষ্যে ডিবিএইচ’র মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকলসে প্রয়োজনীয় ধারা সংযোজনের প্রস্তাবনা অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এটি অনুমোদন করা হয়।
কোম্পানির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত ডিবিএইচ’র এ সভায় কোম্পানির চেয়ারম্যান নাসির এ চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় পরিচালকদের মধ্যে রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল সাইয়িদ আহমেদ (অব.), ব্যরিস্টার মেহেরীণ হাসান, মুজিবর রহমান, এম আনিসুল হক, মোহাম্মদ আনিসুর রহমান, মঈন উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন এফসিএস এবং সাধারণ শেয়ারহোল্ডাররা অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবিএইচের চেয়ারম্যান নাসির এ চৌধুরী সাধারণ শেয়ারহোল্ডারদের সভায় স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, শরীয়াসম্মত অর্থায়ন ব্যবসা পরিচালনার মাধ্যমে কোম্পানির গ্রাহক সেবার পরিধি বাড়বে।









