সরকারি চাকরি বিল-২০২২ প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ২০:২৭আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২০:২৭

সংসদের গত অধিবেশনে উত্থাপিত সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২২ প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সোমবার (৩১ অক্টোবর) সংসদের কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি মোতাবেক বিলটি প্রত্যাহারের আবেদন করেন। পরে কণ্ঠভোটে বিল প্রস্তাবের প্রস্তাবটি পাস হয়।

এর আগে গত ২৯ আগস্ট জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিলটি সংসদে তোলেন। পরে তা সংসদীয় কমিটিতে পাঠনো হয়। তবে বিলটি প্রত্যাহারের কোনও কারণ বলেননি প্রতিমন্ত্রী। প্রসঙ্গত, সরকারি চাকরি আইনের একাধিক ধারা নিয়ে বর্তমানে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

এদিকে সোমবার সংসদে ঢাকা, খুলনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন বোর্ডগুলো রহিতকরণে সংসদে বিল তোলা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক উন্নয়ন বোর্ড আইনগুলো (রহিতকরণ) বিল ২০২২ উত্থাপন করলে তা আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

এই রহিতকরণ বিল পাস হলে খুলনা বিভাগ উন্নয়ন বোর্ড, রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড,  ঢাকা বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জেলা উন্নয়ন বোর্ড, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট উন্নয়ন বোর্ড এবং উন্নয়ন বোর্ড লজ (রহিতকরণ) রহিত হবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম