‘বাংলাদেশ শিল্প-নকশা বিল ২০২২’ সংসদে উত্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ১৯:১৪আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৯:১৪

জনশৃঙ্খলা, পরিবেশ ও নৈতিকতা পরিপন্থী এবং জাতীয় প্রতীকের সমন্বয়ে গঠিত কোনও শিল্প-নকশা পাবে না কোনও মালিকানা স্বত্ব। এমন বিধান রেখে মঙ্গলবার (১ নভেম্বর) সংসদে ‘বাংলাদেশ শিল্প-নকশা বিল ২০২২’ উত্থাপন করা হয়েছে।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিলটি সংসদে তোলার পর তা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

‘দ্য পেটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট ১৯১১’ রদ করে নতুনভাবে এই আইনটি তোলা হয়েছে। এর আগে বিলটি গত ২৫ জুলাই মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

বিলে আইনের অধীনে বিধি দিয়ে নির্ধারিত পদ্ধতিতে এবং ফি প্রদান সাপেক্ষে শিল্প-নকশার নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। কারও যদি এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি কোনও রকম কিছু থাকে, তাহলে তিনি দরখাস্ত দিলে তাকে আরও পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে দেওয়া যাবে।

বিদ্যমান আইনে ডিজাইন এবং ট্রেডমার্কস রেজিস্ট্রার অধিদফতর ছিল, প্রস্তাবিত আইনেও সেটা বহাল থাকবে। এই অধিদফতরের অধীনে একটি শিল্প ইউনিট থাকবে। এই আইনের অধীনে শিল্প-নকশা নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন হবে।

বিলের বিধান অনুযায়ী, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে যদি শিল্প-নকশা নিবন্ধিত হয়, অন্যকে প্রতারণা মূলকভাবে যদি ব্যবহার করে, তবে মালিক ক্ষতিপূরণ পাবেন। সিভিল আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা  নেওয়া হবে।

বিশ্ব বাণিজ্য সংস্থার রেজুলেশন অনুযায়ী সংসদে এই বিল আনা হয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম