ইসি আলমগীরের বক্তব্য প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের আলটিমেটাম

ঢাবি প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৯:৫০আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৯:৫০

স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত-শিবিরকে নির্বাচন কমিশন থেকে নামে-বেনামে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া বন্ধসহ ইসি আলমগীর হোসেনের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইসি আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

সমাবেশে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বিগত ২০১৪ ও ২০১৮ সালে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত সমগ্র দেশে আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষদের আগুনে পুড়িয়ে হত্যা করে বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। বিএনপি-জামাতের এসব সন্ত্রাসীদের বিশেষ ট্রাইবুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজাকার পুত্র মির্জা ফখরুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসি আলমগীর হোসেনকে মুক্তিযুদ্ধ বিরোধী দলের নিবন্ধনের প্রশ্নে তার অবস্থান স্পষ্ট করতে হবে। জামাত-শিবিরকে বিভিন্ন নামে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার অপচেষ্টা করলে দেশব্যাপী কঠোর আন্দোলনসহ নির্বাচন কমিশন ঘেরাও করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।’

বীর মুক্তিযোদ্ধা জহির আহমেদ জালাল (বিচ্ছু জালাল) বলেন, ‘বিএনপি-জামাত নির্বাচনে পরাজিত হওয়ায় ২০১৪ ও ২০১৮ সালে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। বিএনপি এখন স্বাধীনতা বিরোধীদের দলে পরিণত হয়েছে। রাজাকার পুত্র মির্জা ফখরুলের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। পাকিস্তানের আইএসআই গুপ্তচর জিয়া কখনোই বাংলাদেশের পক্ষে ছিলেন না। হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যাকারী খুনি জিয়ার তৈরি বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশে বিএনপি রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে প্রয়োজনে আবার স্বাধীনতা বিরোধীদের নির্মূল করতে মাঠে নামবে বীর মুক্তিযোদ্ধা। নিষিদ্ধ জামাতকে বিভিন্ন নামে এ দেশে রাজনীতি করার সুযোগ দিলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচী ঘোষণা করবো।’

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হৃদয়সহ অন্য নেতারা।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম