বিচারপতি মানিকের ওপর হামলা: বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ০১:৩০আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০১:৩০

রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলা অবস্থায় পল্টন থানার উল্টা পাশে চায়না টাউনের সামনে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বুধবার রাতে সাবেক বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। রাজধানীর পল্টন মডেল থানার‌ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পল্টন থানা বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি সালাউদ্দিন মিয়া।

এর আগে সন্ধ্যায় ওসি সালাউদ্দিন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড়ের দিকে যেতে এই হামলা হয়েছে বলে আমরা তার গানম্যানের কাছ থেকে জানতে পেরেছি।

এ বিষয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফকিরাপুল মোড়ে এসে ভাবলাম সমাবেশ চলা অবস্থায় কাকরাইলের দিকে যাওয়া ঠিক হবে কিনা। কিন্তু ওই সময়ই মাইকে ঘোষণা হলো, রাস্তা দিয়ে গাড়ি চলতে পারবে। কোনও গাড়ি থামানো হবে না। আমরা শান্তিপূর্ণ মিছিল করছি। এ কথা শুনে আমি আশ্বস্ত হলাম।’

তিনি বলেন, ‘আমার গাড়ির সামনে একটি পুলিশের গাড়ি ছিল। আমার গানম্যান পুলিশের গাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো যাওয়া যাবে কিনা। তারাও বলেন, আসেন আসেন। একটু যাওয়ার পরেই, গাড়ির পাশে এসে কেউ একজন বললো গাড়ি ধরো। এটা বলতেই ২০-৩০ জন এসে আমার গাড়ি ঘিরে ফেলে। আমার গানম্যান তখন গাড়ির বাইরে ছিল। এ সময় আমি গ্লাস নামালে আমাকে মারলো, গাড়ি ভাঙচুর করলো, ড্রাইভার ও গানম্যানকে মারলো।’

মানিক বলেন, ‘তারা যে বলছে, শান্তিপূর্ণ মিছিল, হেন-তেন... এগুলো সব রাবিশ। আজ আমার চোখের সামনে প্রমাণিত হয়ে গেলো। ওরা আজ আমাকে মেরেছে, এখন তো কেউ নিরাপদ না। কাল আরও অনেককেই মারবে। কমিশনার ফোন করেছিলেন। তিনি বলেছেন একটা লিখিত অভিযোগ দিতে। পরে তারা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করবেন। আমরা ইতোমধ্যে মামলা করে দিয়েছি।’

 /এএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম