বিনা তেলে ১২ রকমের খাবার তৈরির প্রশিক্ষণ দিচ্ছে পুনাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ০২:১৫আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০২:১৫

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও সাওল হার্ট সেন্টারের যৌথ উদ্যোগে দিনব্যাপী সাওল বিনা তেলে রান্না প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাওলের প্রধান নির্বাহী কাজল কথা বিনা তেলে ১২ রকমের খাবার তৈরির প্রশিক্ষণ দেন।

বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর রমনায় পুনাক ভবনে প্রধান অতিথি হিসেবে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী কর্মশালা উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান। কর্মশালা উপস্থাপন করেন পুনাকের স্বাস্থ্য সম্পাদক ডা. প্রথমা রহমান এবং প্রশিক্ষণ সম্পাদক জীবুন নাহার। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক নাসিম আমিন।

কর্মশালায় সাওল ভারতের প্রতিষ্ঠাতা কিংবদন্তি হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় ভিডিও বক্তব্যের মাধ্যমে বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসা ও বিনা তেলে রান্নার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরে সাওলের ইয়োগা-মেডিটেশন ও শরীর চর্চা বিশারদ ডা. কুশল রায় ইয়োগা মেডিটেশন ও ব্যায়াম প্রশিক্ষণ দেন।

নির্মল নিরোগ সুস্থ জীবনের জন্য কীভাবে শরীরের ‘শ্রেষ্ঠ অঙ্গ’ হার্ট সচল রেখে সুস্থ জীবনযাপন করা যায় সে লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয় বলে জানান হয়।

/এএইচ/ইউএস
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম