বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ১৮:২৯আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৯:১৮

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরা। শুক্রবার (৪ নভেম্বর) নাসির উদ্দীন ইউসুফের সই করা বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের নামে বিরোধী রাজনৈতিক দলের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তির যোগসাজশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এই আন্দোলনকারীদের মূল লক্ষ্য।

বিবৃতিদাতারা সোচ্চার কণ্ঠে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন।

এতে বলা হয়, মুখে গণতন্ত্রের কথা বললেও চিহ্নিত হামলাকারীরা যে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং ভিন্নমতকে ধারণ করে না, এ সত্য নতুন করে আবার প্রমাণিত হলো। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নামে কার্যত এই আন্দোলন মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধিবিরোধী একটি অপকৌশল।

বিবৃতিতে গ্রেফতারকৃত হামলাকারীদের দ্রুত বিচারিক আদালতে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি দেশবাসীকে যেকোনও ধরনের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন—হাসান ইমাম, অনুপম সেন, সারওয়ার আলী, আবেদ খান, নাসির উদ্দীন ইউসুফ, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, মুহাম্মদ সামাদ, গোলাম কুদ্দুছ, কাজী মুকুল ও আহকামউল্লাহ।

/ইউআই/এসএমএ/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম