গুলিস্তান থেকে মোবাইল চোরচক্রের ১১ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২২, ০১:০২আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০১:০২

রাজধানীর শ্যামলী, আগারগাঁও, গুলিস্তান ও ফার্মগেট এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা পথচারী ও বাসের যাত্রীদের কাছ থেকে সুকৌশলে মোবাইল ফোন চুরি করতো চক্রটি। পরে সেসব চোরাই মোবাইল গুলিস্তান ভাসমান দোকানে বিক্রি করার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করতো তারা। ওই চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- জসিম উদ্দিন (৩২), আব্দুর রহমান (২৫), শান্ত (২৭), আলম (৩৫), বোরহান উদ্দিন (২৯) রেজাউল (২৩), মামুন তালুকদার (২৮), মামুন মিয়া (৩২), ইসমাইল হোসেন (৩৫), সুমন পাটোয়ারী (২৬), ও সুজন (২৭)।

এসময় তাদের কাছ থেকে ৪৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, নগদ ৩০ হাজার ৪০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোবাইল চোরচক্রের ওস্তাদ শামীম ও রহমান। চক্রের সাধারণ সদস্য হয়ে কাজ করে জুয়েল ও শান্ত। ওস্তাদ শামীম সপ্তাহে একবার চট্টগ্রাম গিয়ে চোরাই মোবাইল বিক্রি করে আসে। আর রহমান গুলিস্তান ভাসমান মোবাইল বিক্রেতা বোরহানের কাছে বিক্রি করতো। পরে বোরহান নিজে গুলিস্তানে দোকান দিয়ে বিক্রি করতো। আবার ইসমাইল, মামুন, সুজন, সুমন পাটোয়ারী, রেজাউল ও মামুন তালুকদারের কাছে বিক্রি করতো। এদের সবার গুলিস্তানে ভাসমান মোবাইল বিক্রির দোকান আছে বলে জানান এসি মধুসূদন দাস।

সহকারী পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদ পেয়ে ডিবি (লালবাগ) সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম শাহবাগ থানাধীন গুলিস্তানের টিএন্ডটি অফিসের বিপরীত পাশে সিটি করপোরেশন পাবলিক টয়লেটের দক্ষিণ পাশে অবস্থান করছিল। পরে পাশেই ফুটপাতের উপর ১০ থেকে ১২ জন ব্যক্তিকে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করা অবস্থায় আটক করা হয়। পরে তাদের থেকে উদ্ধার মোবাইলের কাগজপত্র বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আটক আসামিরা জানায় মোবাইল ফোনের কোনও বৈধ কাগজপত্র তাদের কাছে নাই। এসব ফোন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি করা।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্পট থেকে কৌশলে মানুষের কাছ থেকে মোবাইল চুরি করে আসছে। পরে সেগুলো নানা উপায়ে ক্রয়-বিক্রয় করে আসছে তারা। মোবাইল চোরচক্রের সদস্যরা সারাদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে চুরি করা মোবাইল নিয়ে রাতে গুলিস্তান সাকিনা মার্কেট সংলগ্ন স্থানে একত্র হয়ে নিজেদের মধ্যে সেগুলো কেনাবেচা করছিল বলে জানিয়েছে তারা।

গ্রেফতার আসামিদের প্রত্যেকের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মোবাইল ফোন চুরিসহ অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়া এই ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় আরও একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

/এএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের