দেশে প্রথমবারের মতো পুনর্গণনা করা হলো ইভিএমের ভোট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ নভেম্বর ২০২২, ১৩:৪৭আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৩:৪৭

আদালতের আদেশে দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) গ্রহণ করা ভোট পুনর্গণনা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। রবিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের ভোট ইভিএম-এ অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের আদেশে সেই ভোট পুনর্গণনা করা হয়েছে।

এতে আরও বলা হয়, ওই নির্বাচনে ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের এক প্রার্থী ভোট পুনর্গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল উক্ত ওয়ার্ডের ভোট পুনর্গণনার আদেশ প্রদান করেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার জন্য নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেন। এ কমিটি গতকাল শনিবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনর্গণনা করেন। 

এসময় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

ইভিএম-এ ভোট গ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়, ভোট পুনর্গণনার জন্য নির্বাচনি মালামালের সীলগালা বস্তা খোলা হয়। ইভিএম মেশিনে অডিটকার্ড প্রবেশ করিয়ে তা হতে ফলাফল দেখা হয় এবং তা নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সাথে মিলিয়ে দেখা হয়। অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম