ডিএনসিসি’র চার কোটি টাকার এক্সকেভেটর পুড়িয়ে দিলো তিন মোটরসাইকেল আরোহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ২০:২৮আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২১:০৫

রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় রাতের অন্ধকারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি লং আর্ম এক্সকেভেটর পুড়িয়ে দিয়েছে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত তিন ব্যক্তি। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এই যন্ত্রটির দাম প্রায় চার কোটি টাকা বলে জানা গেছে। রবিবার (৬ নভেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটে।

সিটি করপোরেশন কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতার এই ঘটনায় তারা রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন।

পুড়িয়ে দেওয়া হয়েছে ডিএনসিসি’র চার কোটি টাকার এক্সকেভেটর

ঘটনার বিষয়ে উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বলেন, আশপাশের অন্তত ৩০টি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে জানা যায়, গতকাল (রবিবার দিনগত রাত) রাত ১২টার দিকে দুটি মোটরসাইকেলে তিন জন ব্যক্তি আশিয়ান সিটির ভেতর দিয়ে খিলক্ষেত বড়ুয়া নামাপাড়ায় গাড়িটির কাছে যায়। তারা পাথর খোয়া দিয়ে আঘাত করে গাড়ির কাচ ভেঙে পেট্রোল দিয়ে ভেতরের অংশ পুড়িয়ে দেয়। ঘটনাস্থলের পাশে একটি কারখানা আছে। সেখান থেকে লোকজন এসে বড় পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভায়।

পুড়িয়ে দেওয়া হয়েছে ডিএনসিসি’র চার কোটি টাকার এক্সকেভেটর

তিনি জানান, কাওলা নামাপাড়া ব্রিজের নিচের খালের ময়লা সরাতে ও পানি প্রবাহ নিশ্চিত করতে এই যন্ত্রটি আনা হয়। এটি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছিল। এই ব্রিজের নিচ দিয়ে আমাদের ৪৭, ৪৮, ৪৯ এবং ৫০ নম্বর ওয়ার্ডের পানি নামে। তিনি আরও জানিয়েছেন, ঘটনার পর উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণখান থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় এক্সকেভেটরের মেশিনের পুরো ইলেকট্রনিক সিস্টেম, পুরো কন্ট্রোল অংশ অকেজো হয়ে গেছে। অনেক দামি ডিভাইস ছিল এর মধ্যে। দাম হবে তিন কোটি ৭০ লাখ টাকার ওপরে।

পুড়িয়ে দেওয়া হয়েছে ডিএনসিসি’র চার কোটি টাকার এক্সকেভেটর

তিনি আরও জানান, খাল খনন ও পরিষ্কারের যন্ত্রটি গত ২৬ অক্টোবর থেকে কাওলার নামাপাড়া এলাকায় কাজ করছিল। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর আমরা মামলা করবো। আমরা এখন ক্ষয়ক্ষতি নির্ধারণ করছি।

/আরএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’

সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম