বদরুন্নেসার অধ্যাপক রুমা সরকারের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ১৪:০২আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৪:০২

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। একইসঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেন্স সহকারী শামীম আল মামুন এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৯ অক্টোবর ফেসবুক লাইভে এসে রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড হিসেবে গুজব ও ভয়ভীতি ছড়ান রুমা সরকার। এরপর তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার দুটি মোবাইল ফোনে বিভ্রান্তি সৃষ্টিকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, বানোয়াট, গুজব সৃষ্টিকারী উসকানিমূলক ভিডিওচিত্র পাওয়া যায়।

এ ঘটনায় ২০২১ সালের ২১ অক্টোবর র‌্যাব-৩-এর নায়েব সুবেদার মো. মনির উদ্দিন মামলাটি দায়ের করেন।

/টিএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম