এখন ডলারে ঘুস লেনদেন হয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ১৭:২২আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৭:৩৯

টাকায় নয়, এখন ঘুস লেনদেন ডলারের মাধ্যমে হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দুর্নীতির এক মামলার শুনানিকালে মঙ্গলবার (৮ নভেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, গণমাধ্যমে দেখা যায়, ঘুস লেনদেনে বস্তায় বস্তায় টাকা লেনদেন হয়। এখন আর বস্তায় নয়, ঘুস নিচ্ছে ডলারে। দুর্নীতির বিরুদ্ধে দুদক করেটা কী?

ছদ্মবেশ ধারণ এবং বিভিন্ন জাল জালিয়াতি করে চট্টগ্রাম ও সিলেটে ২০০ জন কারারক্ষী চাকরি করছে, গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়। পরে সংবাদটি আদালতের নজরে আনা হয়।

প্রতিবেদন থেকে জানা গেছে, কারা কর্তৃপক্ষ তদন্তে ৮৮ জনের জালিয়াতির প্রমাণ মিলেছে। এরমধ্যে ৩ জনকে পাওয়া গেছে, যারা একজনের পরিবর্তে আরেকজন চাকরি করছেন।

জহুরুল ইসলাম এশু নামে একজনের পরিবর্তে কারাগারে চাকরি করছেন একই নামের আরেকজন। এ নিয়ে মামলা হাইকোর্টের শুনানিতে ওঠে।

/বিআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক