রন্ধনশিল্পী টমি মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২২, ১১:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১১:৪৮

প্রতারণার অভিযোগে ব্রিটিশ বাংলাদেশি তারকা রন্ধনশিল্পী টমি মিয়া ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহেমদ শুনানি শেষে এ আদেশ দেন।

বুধবার (৯ নভেম্বর) বাদীপক্ষের আইনজীবী মো. রুবেল মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ মামলায় সমন (নোটিশ) জারি হয়ে ফেরত আসায় আমরা আদালতে গ্রেফতারি পরোয়নার আবেদন করলে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৬ জুন মামলাটি করেন প্রতিষ্ঠানটির সাবেক মার্কেটিং উপদেষ্টা এস এম আলী জাকের। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে সমন (নোটিশ) জারি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক মার্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল মোট চার মাস কাজও করেন। তবে চুক্তি অনুযায়ী ৪ লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও অভিযুক্তরা কোনও টাকা পরিশোধ করেননি।

মামলার অভিযোগে আরও আলা হয়, গত ২৯ মার্চ বাদী টাকা চাইলে আসামিরা তার প্রাণনাশের হুমকি দেন। সেদিনই তিনি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এজাহারে বলা হয়, টাকা চেয়ে গত ১ জুন আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের। এরপর আসামিরা টাকা না দেওয়ায় বাদী মামলা করেন।

/টিএইচ/এনএআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক