‘গার্মেন্ট খাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র রোধে সতর্ক শিল্পাঞ্চল পুলিশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ১২:২৫আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১২:২৫

গার্মেন্ট খাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে তৎপর রয়েছে শিল্পাঞ্চল পুলিশ। অগ্রিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিল্পপুলিশ শিল্প এলাকায় কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত শিল্পাঞ্চল পুলিশের একবছর পূর্তি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আগে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্ট খাতে অসন্তোষ ও অরাজক পরিস্থিতি ছিল। ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হয়। তারপর থেকে শিল্পাঞ্চল এবং গার্মেন্টস খাতের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন শিল্পাঞ্চল পুলিশের প্রতিটি সদস্য।’

মাহবুবুর রহমান আরও বলেন, ‘গার্মেন্ট খাত নিয়ে গুজব কিংবা বিভিন্ন সমস্যা সৃষ্টিকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মনিটরিং জোরদার করা হয়েছে। মালিক-শ্রমিকদের মধ্যে যেন কোনও ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সে বিষয়েও কাজ করে যাচ্ছে শিল্পাঞ্চল পুলিশ।’

শিল্পাঞ্চল পুলিশের কারণে ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশ পেয়েছেন। কোথায় গার্মেন্টে বেতন দেওয়া হচ্ছে বা বেতন প্রক্রিয়া রয়েছে, এসব  তথ্য সংগ্রহ করে মালিকদের সঙ্গে আলোচনা করে থাকেন শিল্পপুলিশের দায়িত্বরত সদস্যরা বলেও মন্তব্য করেন শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক