খেলাধুলা জাতির গৌরবকে বৃদ্ধি করে: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ১৮:০৪আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৮:০৪

খেলাধুলা মাদকাসক্ত যুবসমাজকে বের করে নিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, তিনি বলেন, ‘আমার বিশ্বাস, খেলাধুলা এই মাদকে আসক্ত যুবসমাজকে বের করে নিয়ে আসতে পারে। সেজন্য আমরা খেলাধুলার দিকে মনোযোগ দেবো। খেলাধুলা আমাদের জাতির গৌরবকে বৃদ্ধি করে।’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবীদের ক্রিকেট প্রিমিয়ার লীগ (এসপিএল) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবীদের সংগঠন ‘তরুণ চত্বর’ এর উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আয়োজকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের এই আয়োজনকে স্বাগত জানাই। আপনারা জানেন, সব তরুণ প্রজন্ম হুমকির সম্মুখীন, হুমকির সম্মুখীন মাদকের জন্যে। আদালতে যখন আমরা দেখি, অধিকাংশ মেজর অফেন্সগুলো হয়, যখন বিচারের জন্যে আমাদের সামনে আসে, এর বড় একটা অংশ হচ্ছে মাদক।’

তিনি বলেন, আমার বিশ্বাস, খেলাধুলা এই মাদকে আসক্ত যুবসমাজকে বের করে নিয়ে আসতে পারে। সেজন্য আমরা খেলাধুলার দিকে মনোযোগ দেবো। আরেকটা কথা আমি বলি, আমি কয়েক বছর আগে ইন্ডিয়ার লখনৌতে একটা কনফারেন্সে গিয়েছিলাম। ওই সময় বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিরা উপস্থিত ছিলেন। আমার পাশে বসেছিলেন ঘানার প্রধানমন্ত্রী। তার সঙ্গে আস্তে আস্তে বন্ধুত্ব হয়েছে আমার। আপনারা জানেন, ঘানা একটা ছোট্ট রাষ্ট্র, জর্জটাউনের  রাজধানী। সেই ভদ্রলোক আমাকে খেলার কথা বলেন। তিনি আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের কয়েকজন খেলোয়ারের নাম বললেন। উনি আমাকে বললেন— ‘দেখুন, আপনারা যদি ওদের বের করতে না পারেন, আমাদেরকে বলুন। আমাদের ওখানে পাঠিয়ে দেন। আপনারা খেলাধুলাকে গুরুত্ব দেবেন।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘এই খেলাগুলো আমাদের জাতির গৌরবকে বৃদ্ধি করে। ক্রিকেট খেলা বিশ্বে আমাদের জাতির গৌরব বৃদ্ধি করছে। সমগ্র তরুণ প্রজন্ম আপনারা খেলার দিকে মনোযোগ দেবেন, আন্তর্জাতিকভাবে দেশের সম্মান বয়ে নিয়ে আসবেন। এই কথা বলে আমি সুপ্রিম কোর্ট প্রিমিয়াল লীগ খেলার শুভ উদ্ধোধন করছি।’

এরপর কবুতর উড়িয়ে খেলার উদ্ভোধন করেন তিনি। পরে ব্যাটিং করেন প্রধান বিচারপতি। আর বল করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল। বারের সভাপতি ছাড়াও সুপ্রিমকোর্ট বারের কাযনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত আইনজীবীদের এ ক্রিকেট টুর্নামেন্টে ৩৯টি দল অংশ নিয়েছে। প্রতিটি দলে ১০ জন করে খেলোয়ার থাকবেন। খেলবেন ৬ সদস্যের দল। আর প্রতিটি ম্যাচ হবে ৬ ওভারে। এর মধ্যে নারী আইনজীবীদের রয়েছে দুটি দল এবং বিচারকদের নিয়ে রয়েছে একটি দল।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম