পুলিশকে আরও সজাগ থাকার আহ্বান সালমান এফ রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ২০:০৯আপডেট : ১০ নভেম্বর ২০২২, ২০:৫৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের কেউ যেন কোনও বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার সুযোগ নিতে না পারে, সেদিকে সজাগ থাকতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেন, ‘পুলিশ জনগণের সেবক। পুলিশকে আরও জনবান্ধব হতে হবে।’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাইরে থেকে যখন কেউ শ্রমিকদের প্রভাবিত করে, তখন সমস্যা তৈরি হয়। শ্রমিকদের সঙ্গে তাই নিজস্ব যোগাযোগ রক্ষা ও সম্পর্কোন্নয়ন করা দরকার। মালিকরা যতই বলুন, উন্নয়নের রোল মডেল হয়েছি, শিল্প এগিয়েছে, কিন্তু এসবই সম্ভব হয়েছে শ্রমিকদের কারণে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে শিল্প পুলিশ।’

সালমান এফ রহমান বলেন, ‘অর্থনীতির মূল চলনশক্তি হচ্ছে শিল্প খাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর যেভাবে দেশকে এগিয়ে নিয়েছেন, তা অভাবনীয়। ১০ বছর আগে বিশ্বাস করা কঠিন ছিল শিল্প খাত তথা অর্থনীতি এতটা শক্তিশালী হতে পারে। শিল্প খাতে অনুকূল পরিবেশ তৈরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু সহজ করেছেন।’

দেশ গঠনে প্রধানমন্ত্রীর ভাবনার কথা তুলে ধরে এই বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর একটাই উদ্দেশ্য, শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়া। শিল্প খাতের যথাযথ নিরাপত্তার জন্যই শিল্প পুলিশ গঠন করা হয়। কখন কোথায়, কী ঘটতে পারে, সেটা বিবেচনায় নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করছে তারা। তাই শ্রমিকরাও এখন শিল্প পুলিশের প্রশংসা করেন।’

মালিক হিসেবে তার সঙ্গে শ্রমিকদের সম্পর্ক খুব ভালো দাবি করে সালমান এফ রহমান বলেন, ‘আসলে শ্রমিক ও মালিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে দরকার দক্ষ ম্যানেজমেন্ট। যেখানে মালিকপক্ষ দক্ষ ম্যানেজমেন্ট রেখেছে, সেখানে শ্রমিক অসন্তোষ নেই। সঠিক সময়ে শ্রমিক অসন্তোষ অনুধাবন করতে না পারা এবং তদানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করতে পারাই ব্যর্থতার কারণ।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা কঠিন সময় পার করছি। জ্বালানি মূল্য কয়েকগুণ বেড়েছে। এটা সারা পৃথিবীর বাস্তবতা। শিল্প খাতে উৎপাদন অব্যাহত রাখতে গ্যাস আমদানি করতে হয়। পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনও ভালো অবস্থানে আছে। যদিও অনেক সময় অনেক কারখানায় গ্যাস সরবরাহ দেওয়া যাচ্ছে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম