দক্ষিণ সুদানে মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর নামাজে জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২২, ১৫:২৫আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫:২৫

কেনিয়ার নাইরোবিতে অবস্থিত লেভেল-৩ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণকারী জাতিসংঘ শান্তিরক্ষী সার্জেন্ট মো. মনজুর রহমানের নামাজে জানাজা বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকা সেনানিবাসে আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সেনাপ্রধানের পক্ষে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানসহ ঢাকা সেনানিবাসের ঊধ্বর্তন কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সিজিএস মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ওই সেনাসদস্যদের মরদেহ নিজ বাড়ি  পটুয়াখালীর বাউফলে পাঠানো হয় এবং সেখানে সামরিক মর্যাদায় দাফনকার্য সম্পন্ন হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সার্জেন্ট মো. মনজুর রহমান সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিশেষ প্রশাসিত এলাকা আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফা, ব্যানব্যাট-১ এ কর্মরত ছিলেন। তিনি গত ২৭ অক্টোবর পেরিয়ানাল অ্যাবসসেস রোগের কারণে লেভেল-১ হাসপাতাল, কাদুগলিতে ভর্তি হন। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১ নভেম্বর লেভেল-৩ হাসপাতাল, নাইরোবি, কেনিয়াতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন  ৩ নভেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুরে    পেরিয়ানাল ফোঁড়া থেকে সৃষ্ট মাল্টি-অর্গান ডিসফাংশন ও সেপটিক শকজনিত কারণে মৃত্যুবরণ করেন।

প্রয়াত সেনাসদস্যের মরদেহ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এসে পৌঁছায়।

এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৩০ জন বাংলাদেশি সেনাসদস্য প্রাণ বিসর্জন দিয়েছেন।

জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৯টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সংকট, সংঘাত ও শান্তির লড়াইয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ
জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ লেবাননের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম