যেই হাতিরঝিলে প্রেমের শুরু সেখানেই মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২২, ১৭:০৩আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৮:৩৯

টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া গ্রামের রমজান আলী খানের ছেলে আসাদ খান (২৪)। পরিবারের সঙ্গে অভিমান করে আসেন ঢাকায়। ঢাকায় এসে কোনও কূলকিনারা না পেয়ে ঘুরতেন এখানে-ওখানে। হাতিরঝিল মধুবাগ এলাকায় আড্ডা দিতে গিয়ে সানজিদা আক্তার মীমের সঙ্গে পরিচয় হয়। পরে প্রেম, ছয় মাস আগে বিয়ে করেন। শনিবার হাতিরঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, স্ত্রীর সঙ্গে অভিমানে আত্মহত্যা করেছেন আসাদ।

রবিবার (১৩ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে আসদের স্ত্রী সানজিদা আক্তার মীম বলেন, আসাদের খুব রাগ ছিল। একটু কিছু হলেই রেগে যেতো।

তিনি বলেন, বিয়ের আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেয় আসাদ। বিয়ের পরে বাড্ডার লিংক রোডে একটি ভাড়া বাসায় থাকতাম। খুব ভালোই ছিলাম আমরা। কিছু দিন আগে আসাদের সঙ্গে মনোমালিন্য হয়। আমি মধুবাগে বাবার বাসায় চলে আসি।

স্ত্রী ও পরিবারের ওপর অভিমান করে আসাদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে হাতিরঝিল থানা পুলিশ। এই ঘটনায় গতরাতে হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বর্তমানে লাশ মর্গে আছে। ময়নাতদন্ত শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, কিছু দিন থেকেই মীমকে একসঙ্গে থাকার অনুরোধ করে আসছিলেন আসাদ৷ কিন্ত মীম তাতে রাজি হননি। আত্মহত্যা করার আগেও বেশ কয়েকবার স্ত্রীকে তার কাছে চলে আসার অনুরোধ করেন। তাতে রাজি হননি মীম। তবে কী কারণে রাজি হচ্ছিলেন না সে বিষয়ে কিছুই বলতে রাজি না তিনি।

মীম বলেন, দুই-তিন মাস থেকে ঝগড়া চলছিল, আমরা আলাদা থাকছিলাম। কয়েক দিন থেকে আমাকে তার কাছে চলে যেতে বলছিল। আমি যেতে না চাওয়ায় আবারও ঝগড়া হয়। তারপর কীভাবে কী হয়ে গেলো কিছুই জানি না। সম্পর্ক ভালো না থাকায় ওর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না। আসাদ বাড্ডায় একটি বহুমুখী কোম্পানির এক কর্মকর্তার ব্যক্তিগত সহকারী ও প্রাইভেটকার চালক হিসেবে কাজ করতেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থেকে এই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তার স্ত্রীর সঙ্গে কথা বলে তেমন কিছু জানা যায়নি। খবর পেয়ে টাঙ্গাইল থেকে আসাদের বাবা ও ভাই হাতিরঝিল থানায় আসেন।

প্রসঙ্গত, শনিবার সকালে হাতিরঝিল লেকের মহানগর ব্রিজ থেকে পানিতে লাফ দেন আসাদ। সেখানে থাকা দুই তরুণ দেখতে পেয়ে স্থানীয় নিরাপত্তাকর্মীকে জানায়। এরপর তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লেক থেকে তার লাশ উদ্ধার করে।

/এএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম