‘ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ২২:৩৪আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২২:৩৪

ক্ষমতার ভারসাম্য রক্ষায় জুডিশিয়ারিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ আহ্বান জানান। বাগেরহাট পিসি কলেজের সাবেক শিক্ষার্থী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানটির আয়োজন করে পিসি কলেজিয়ানস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমাদের পরাজিত হওয়া মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। কারণ পরাজয়ই একজনকে জয়ী করার পথ সুগম করে দেয়।

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে সবার আদালতের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। জুডিশিয়ারিকে গতিশীল করতে হবে। আমি বার বার বলি যদি জুডিশিয়ারি ফেল করে গণতন্ত্র ফেল করবে। আর গণতন্ত্র ফেল করলে রাষ্ট্র অকার্যকর হবে।

প্রধান বিচারপতি বলেন,  বাংলাদেশের অধিকাংশ মানুষের সেই গ্রাম থেকে উঠে আসা। তারা যখন আদালতের বারান্দায় ঘুরে, আমাদের উচিত তাদের যত কম খরচে বিচার দেওয়া যায়। তাদের যদি একদিন আগেও আদালতের বারান্দা থেকে বাড়ি ফেরাতে পারি তাহলে তারা আদালত থেকে একদিন ঘোরা থেকে বাঁচলো।

তিনি আরও বলেন, যারা বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছেন তাদের বুকে ধারণ করতে হবে। এখন যদি আমরা কাজে গাফলতি করি, কোনও প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করি তাহলে তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকনের অনু্ষ্ঠানটি সঞ্চালনা করেন। পিসি কলেজিয়ানস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বেগ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো, রেজাউল হক, বিচারপতি শেখ আব্দুল আউয়াল, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল, আয়োজক সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম