বিশ্ব পুরুষ দিবসে র‌্যালির আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২২, ০০:০৫আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০০:০৫

আজ ১৯ নভেম্বর, ‘বিশ্ব পুরুষ দিবস’। সারা বিশ্বের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হেল্পিং মেন অ্যান্ড বয়েজ’।

পরিবারে, সমাজে তথা সারা বিশ্বে একজন পুরুষ যে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে, তারই স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে। এ ছাড়াও যেসব মহাপুরুষ যুগে যুগে এই মানবসভ্যতা বিনির্মাণে আত্মত্যাগ করে গেছেন, এই দিবস তাদের স্মরণ করে।

বিশ্ব পুরুষ দিবস বিশ্বব্যাপী পুরুষদের কল্যাণার্থে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। পুরুষ এবং ছেলেদের সব ক্ষেত্রে সহযোগিতার মনোভাব পোষণ করে প্রতি বছরের মতো বাংলাদেশে এবারও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে।

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন। আজ শনিবার সকাল ৮টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে জড়ো হয়ে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হবে। তারপর বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করবেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় শিল্পকলা এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আসার পর মানববন্ধন ও সংক্ষিপ্ত পথশোভা হবে। এর মাধ্যমে শেষ হবে বিশ্ব পুরুষ দিবস উদযাপন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিন দুপুর ১টায় সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

/এমআরএস/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম