জামায়াত আমিরের ছেলেসহ দুই জন রিমান্ড শেষে কারাগারে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২২, ১৪:৫৬আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৪:৫৬

জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক সন্দেহে গ্রেফতার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিকসহ দুই জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শনিবার (১৯ নভেম্বর) দুই আসামিকে তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করেন। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অপর আসামি হলেন— আরিফ ফাহিম সিদ্দিকী।

এর আগে গত ১৭ নভেম্বর দুই আসামিকে একদিন, ১০ নভেম্বর  তিন দিন ও ১৪ নভেম্বর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ নভেম্বর সকালে সিলেট থেকে রাফাতকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট। সিটিটিসি জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে তার নাম বেরিয়ে আসে।

সিটিটিসি সূত্র জানায়, রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ওই ঘটনায় ২ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানান, তারা প্রত্যেকেই উগ্রবাদী জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশ, সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাত সাদিকের মাধ্যমে দাওয়াত পান। এই আসামিরা গত ৬ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তারা রাফাতসহ তার অন্য সহযোগীদের নাম প্রকাশ করে বলে জানিয়েছে সিটিটিসি।

/টিএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম