ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে পিএইচডি অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল একেএম আমিনুল হক। তিনি আর্থ অ্যান্ড এনাভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধীনে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত হন।
তার গবেষণার বিষয় ছিল ‘ডেভেলাপমেন্ট অফ ওপেন স্পেস ম্যানেজমেন্ট সিস্টেম টু রেসপন্স সিনারিও আর্থকোয়েক ইন ঢাকা মেট্রোপলিটান এরিয়া’।
উল্লেখ, জেনারেল আমিন কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএসসি পাশ করেন। তিনি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিইউপি থেকে দুটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
মেজর জেনারেল আমিনুলের মা রত্নাগর্ভা, তার বাবা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ছিলেন। বড় ভাই এ কে এম এনামুল হক শামীম সরকারের পানিসম্পদ উপমন্ত্রী।









