বেশি দামে চিনি বিক্রি করায় ইগলুকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২২, ১৮:৫১আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৮:৫১

ইগলু ব্র্যান্ডের চিনি বেশি দামে বিক্রয় করায় আবদুল মোনেম সুগার রিফাইনারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (২০ নভেম্বর) বিকালে এ তথ্য জানায় অধিদফতর।

এর আগে গত ১৬ নভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহারিচালক এ.এইচ.এম সফিকুজ্জামানের নেতৃত্বে চিনি ও ভোজ্যতেলের বাজার পরিস্থিতি তদারকিকালে কাওরান বাজারে আবদুল মোনেম সুগার রিফাইনারির উৎপাদিত ইগলু ব্র্যান্ডের চিনির মোড়কে ১০৮ টাকা লেখা দেখা যায়। সরকার নির্ধারিত মূল্য ৯৫ টাকা থেকে ১৩ টাকা বেশি পাওয়ার পর আবদুল মোনেম সুগার রিফাইনারির কাছে ব্যাখ্যা চায় ভোক্তা অধিদফতর।

এরপর আবদুল মোনেম সুগার রিফাইনারি লিখিত ব্যাখ্যায়  সরকার কর্তৃক চিনির মূল্য, পুনর্নির্ধারণের আগেই বেশি মূল্যে  বাজারে চিনি সরবরাহের বিষয়টি স্বীকার করে বলে জানান অধিদফতরের কর্মকর্তারা।

এই কর্মকাণ্ডের জন্য রবিবার (২০ নভেম্বর) আবদুল মোনেম সুগার রিফাইনারিকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর আওতায় দোষী সাব্যস্ত করে একলাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অধিদফতর কর্তৃক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম