নারীর জন্য রাত হোক উন্মুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২২, ১৭:০৩আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৭:০৩

নারীর শত সহিংসতার মধ্যে এগিয়ে চলার ধারা অব্যাহত রেখেছে। প্রতিটি পর্যায়ে নারী বৈষম্য ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও সব পরিস্থিতি মোকাবিলা করেই নারী সর্বত্র তার সাফল্যের প্রমাণ রাখছে। সেই পথ দিনে-রাতে সমানভাবে নিরাপদ হোক। সেই বিবেচনায় ২৫ নভেম্বর ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নারীপক্ষ ১৯৯৭ সাল থেকে কখনও এককভাবে, কখনও বন্ধু সংগঠনের সঙ্গে যৌথভাবে প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করে আসছে। এবছর ৪৬টি সংগঠন একত্রিত হয়ে ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি’— ‘বাতাস ছুটুক! তুফান উঠুক! দমবো না, থামবো না’, এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করতে যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাসহ  দেশব্যাপী সহযোগী সংগঠন ও নারী সংগঠনগুলোর জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন (দুর্বার) এর মাধ্যমে মোট ৬০ জেলায় দিবসটি পালন করা হবে। দিবসটি পালন উপলক্ষে ২৫ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় হাইকোর্টের মাজার গেটের সামনে জমায়েত হয়ে সূর্যাস্তের পর মশাল মিছিল করা হবে। মিছিলটি  দোয়েল চত্বর, জিমনেসিয়াম হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এরপর জাতীয় শহীদ মিনারে  ঘোষণাপত্র পাঠ, প্রতীকী লাঠি খেলা ও স্লোগান দেওয়া হবে এবং প্রচারপত্র বিতরণ করা হবে।

আয়োজন সংগঠনগুলো মনে করে, নারীর এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নিশ্চিত করতে হবে সহিংসতামুক্ত নারীর জীবন। তারা এবছর যেসব স্লোগান নিয়ে কর্মসূচি পালন করবে, সেগুলো হচ্ছে— ‘পথে-ঘাটে বাসে-ট্রেনে, নারীর স্থান সবখানে’, এবং তা কেবল দিনের বেলায় নয়, দিনেরাতে সব সময়ের জন্য, তাই আমরা ‘রাতের বেড়া ভাঙবো, স্বাধীনভাবে চলবো।’

 

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম