রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২২, ১৯:৪৫আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯:৪৫

রাজধানীর যাত্রাবাড়ী ও ঢাকার দোহার এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর মীরহাজিরবাগ ও দোহারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলো- মো. শহিদুল ইসলাম রনি, সোলাইমান হোসেন রাব্বি, মো. আলিফ, মো. জাহিদুল ইসলাম জনি। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসি মাহফুজুর রহমান জানান, এই চক্রটি কিছুদিন এই কাজ শুরু করেছে। চক্রটির মূলহোতা রনি। সে এই চক্রটি পরিচালনা করে। আর মোটরসাইকেল চুরি করে রাব্বি। আর বাকি দুই সদস্য কাস্টমার সংগ্রহ করে সেগুলো বিক্রিতে সহযোগিতা করত।

সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমান জানান, রাজধানীর গেন্ডারিয়া থানার একটি মোটরসাইকেল চুরি মামলা তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় এই চক্রের সন্ধান পায় ডিবি। পরে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে ওই চক্রের সহযোগী আলিফ ও জনিকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার দোহার থেকে চক্রের মূলহোতা রনি ও রাব্বিকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জয়পাড়ার মাসুদ এন্টারপ্রাইজের একটি ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া সেই জিক্সার ও এফজেড-এস মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।

এই চোর চক্রের সদস্যদের মধ্যে রাব্বির নামে একটি মামলা রয়েছে। আর এই ঘটনায় তাদের নামে রাজধানীর গেন্ডারিয়া থানা তাদের বিরুদ্ধে একটি চুরির মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের কর্মকর্তা।

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি