‘স্বাধীনতাবিরোধীরা সোনার বাংলাকে আবারও খান খান করে দিতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২২, ২০:৪৪আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২০:৫৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে ‘সোনার বাংলা’ গড়তে শপথ নিয়েছিলেন। তিনি শুরু করছিলেন, কিন্তু  ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাঁকে সপরিবারে হত‍্যা করার কারণে সেটি হয়নি। বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ সোনার বাংলা হয়েছে। এ সোনার বাংলাকে আবার খান খান করে দিতে চায় স্বাধীনতাবিরোধীরা। আমরা সেটা হতে দেবো না। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের সঙ্গে থাকবো। জনগণ আমাদের শক্তি। আমরা বিদেশিদের কাছে যাবো না। আপনারা ঐক‍্যবদ্ধ থাকবেন। চোর, লুটেরা, খুনিদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।

রবিবার (২৭ নভেম্বর) প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী মির্জা ফখরুলদের কাজ হচ্ছে দেশের মধ‍্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। দেশের মধ‍্যে একটা আতঙ্ক তৈরি করা। ক্ষোভ তৈরি করা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের মধ‍্যে কোনও ক্ষোভ নাই। তারা ভালো আছে। ক্ষোভ আছে বিএনপির মধ‍্যে। তাদের ক্ষোভ হলো—বাংলাদেশে লুটতরাজ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে পদ্মা সেতু হয়। বাংলাদেশে রেললাইন হচ্ছে। নতুন নতুন রেলগাড়ি চলছে। নতুন নতুন জাহাজ আসছে। নতুন নতুন বিমান আসছে। সড়ক হচ্ছে, ব্রিজ হচ্ছে। প্রধানমন্ত্রী একদিনে ১০০টি ব্রিজ উদ্বোধন করেছেন। তারপরও তারা বলছে দেশ ভালো নাই। এদের ক্ষোভটা হচ্ছে—দেশে চুরি চামারি বন্ধ হয়ে গেছে। তাদের যে চোর, দুর্নীতিবাজ, মানি লন্ডার বিদেশে টাকা পাচার করেছে, আদালতে প্রমাণিত হয়েছে। আমেরিকার এফবিআই'র লোক এসে সাক্ষী দিয়ে গেছে যে  টাকা পাচার করেছে। দেশের টাকা চুরি কইরা লুটপাট কইরা নিয়ে গেলো, সে (তারেক রহমান) হচ্ছে চোরের নায়ক। দেশের নায়ক নয়? তারেক হচ্ছে চোরের নায়ক, খুনি, ডাকাত, সন্ত্রাসী ও জঙ্গিদের গডফাদার। তাকে বানাইছে নেতা।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘‘দেশ ভালো চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ভালো চালাচ্ছেন। করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইত‍্যাদি সংকট মোকাবিলা করছি। বিএনপি একটা গোলযোগ লাগাতে চায়। তারা ঢাকায় মহাসমাবেশ করতে চায়। তাদের কথায় ৫০ লাখ মানুষ হবে। আনুক আমাদের আপত্তি নাই। কিন্তু রাস্তা বন্ধ করে কেন? তারা ঢাকা শহর অচল করতে চায়। যান চলাচল বন্ধ করে দিতে চায়। দেশে বিশৃঙ্খলা তৈরি হয়—এ ধরনের মতলব নিয়ে তারা রাজনীতি করছে। অনেকে বলছে, ‘বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে, বাংলাদেশ নাকি অচল হয়ে গেছ। বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। অন্ধকারে চলে গেছে।’ যদি বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যায়, অন্ধকারে চলে যায়, সবকিছু বিপর্যস্ত হয়ে যায়—তাহলে শীত আসার আগেই শীতার্তদের জন‍্য কম্বল পাঠানো সম্ভব?’’

তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলের একটি টিউবের নির্মাণকাজের সমাপ্তির উদযাপন করেছেন। দক্ষিণ এশিয়ার মধ‍্যে এরকম টানেল নাই। অর্থনীতি যদি ভেঙে পড়ে, তাহলে এরূপ টানেল হয়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, মানবিক প্রধানমন্ত্রী। তিনি শীত আসার শুরুতেই শীতার্ত মানুষের জন‍্য উন্নত মানসম্পন্ন কম্বল পাঠিয়ে দিয়েছেন।’

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব‍্য রাখেন পৌর মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন ও সাধারণ সম্পাদক আফছার আলী।

প্রতিমন্ত্রী এর আগে বিরল উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম