ডিআরইউ’র নেতৃত্বে নোমানী-সোহেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ১৮:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২০:৩৪

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল আহসান সোহেল।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার এই ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু তাহের, এম এ আজিজ, ড. রেজওয়ান সিদ্দিকী।

ডিআরইউ সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাঈনুল আহসান সোহেল

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন–সহ সভাপতি দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন–মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান (সুমন), মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম)।

এর আগে সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সাংবাদিকদের পদচারণায় দিনভর মুখর ছিল পুরো সেগুনবাগিচা এলাকা। এ বছর এক হাজার ৪৫৭ জন সদস্য ভোট প্রদান করেছেন।

ডিআরইউ নির্বাচনে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এরমধ্যে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নঈমুদ্দীন। বাকি ২০ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৩ জন।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম