আদালত নিয়ে রিপোর্টিংয়ের ক্ষেত্রে সতর্ক করলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ২২:১৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২২:১৪

আদালতে বিচারাধীন বিষয়সহ সত্য ও প্রকৃত চিত্র তুলে ধরে রিপোর্ট করতে সাংবাদিকদের সতর্ক করেছেন হাইকোর্ট।

রবিবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সতর্কতাদেশ দেন।

এর আগে ‘ইসলামী ব্যাংকের ঋণ গ্রহীতাদের অনিয়ম নিয়ে রিট করার পরামর্শ হাইকোর্টের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদকে কেন্দ্র করে আদালত বলেন, গণমাধ্যমে এসেছে— আমরা নাকি রিট করতে পরামর্শ দিয়েছি। আমরা কোনও কনসালটেন্সি ফার্ম (পরামর্শক সংস্থা) নই যে, আমরা কাউকে পরামর্শ দেবো।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে আদালত বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরে রিপোর্ট করবেন। আমরা কোনও পক্ষে নই। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সব সময় সত্যটা তুলে ধরতে হবে। আর  কোর্ট রিপোর্টের ক্ষেত্রে আইনগত জ্ঞান থাকতে হবে।

একইসঙ্গে ভবিষ্যতে আদালত নিয়ে রিপোর্টংয়ের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক থাকার নির্দেশ দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ‘ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর’ শিরোনামে সম্প্রতি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি আমলে নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির হাইকোর্টের কাছে অনুসন্ধানের আদেশ প্রার্থনা করেন। তখন আদালত তাকে বিষয়টি নিয়ে যথাযথভাবে রিট আকারে আসতে বলেন।

তবে ওই ঘটনায় আদালতের বক্তব্য ধরে অনেকেই প্রতিবেদন করেছেন ‘রিট করতে পরামর্শ দিয়েছে হাইকোর্ট’ উল্লেখ করে সংবাদ পরিবেশন করেন। যার ধারাবাহিকতায় বিষয়টি নজরে আসার পর সাংবাদিকদের সতর্ক করলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম