পাঁচ জঙ্গির ৭ দিন করে রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৫৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৫৫

২০১৪ সালে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পাঁচ জঙ্গিকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা আদালত পাড়ায় পুলিশের চোখে স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এজহারভুক্ত আসামি।

বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো– খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আরাফাত রহমান ওরফে শামস, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ও সবুর ওরফে সাদ।

এর আগে এদিন রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ১০ জঙ্গিকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া ১০ জঙ্গি হলো— শাহীন আলম ওরফে কামাল, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বি এম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, মইনুল হাসান শামীম, খাইরুল ইসলাম ওরফে সিফাত, মোজাম্মেল হোসেন, শেখ আব্দুল্লাহ, আ. সবুর ও রশিদুন্নবী ভূঁইয়া।

গত ১ ডিসেম্বর তাদের পাঁচ দিন এবং ২০ নভেম্বর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২০ নভেম্বর রাতে এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ওই দিন সন্ধায় ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শনে শেষে বিষয়টি নিশ্চিত করেন। তিনি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শনে যান। কমিশনার জানান, পলাতক দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ছিনিয়ে নেওয়া দুই আসামি হলো— মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

 

 

/টিএইচ/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম