বিএনপি-পুলিশের সংঘর্ষে নিহতের ঘটনায় আসক’র নিন্দা-প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:০৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:০৩

১০ ডিসেম্বর গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে একজন নিহত এবং অনেকে আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

প্রতিবাদ বার্তায় বলা হয়, সমাবেশ কোথায় হবে তা নিয়ে আলোচনার মধ্যেই বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালীন পুলিশ বিএনপি নেতা কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় মকবুল আহমেদ (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। পাশাপাশি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং কয়েকশ’ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে বিএনপি কার্যালয়ের সামনের সড়ক থেকে নেতাকর্মীদের তুলে দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে ওই দিন সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছিল বিএনপি।

আইন ও সালিশ কেন্দ্র মনে করে, শান্তিপূর্ণ সভা সমাবেশ নাগরিকদের অন্যান্য অধিকার পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে বাধা দেয়া কিংবা বলপ্রয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করে মত প্রকাশের অধিকার যাতে খর্ব না হয় এবং এ ক্ষেত্রে বিদ্যমান আইনের ও আন্তর্জাতিক মানদণ্ডের যেন ব্যত্যয় না ঘটে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় আসক। একইসঙ্গে বিরোধী রাজনৈতিক দল-মত দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় আসক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম