‘দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিকভাবে বার বার ষড়যন্ত্র হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৬:১১

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিকভাবে বার বার ষড়যন্ত্র করা হচ্ছে। তারা চায় না আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকি। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বোচাগঞ্জ মডেল স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু অ্যাকাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সামগ্রিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব। আগে যারা এসএসসি পরিক্ষায় স্টার পেতো তাদেরকে মেধাবি বলা হতো, এখন মেধাবি বলা হয় যাদের সামগ্রিক শিক্ষা আছে। শুধু ক্লাসের পড়া হলেই চলবে না। অতিরিক্ত কারিকুলামের দিকে নজর দিতে হবে।’ তিনি বলেন, ‘সমাজের বিত্তবান মানুষ শিক্ষায় বিনিয়োগ করলে আগামীর প্রজন্ম, সমাজ ও বিনিয়োগকারী লাভবান হবে। তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘কোমলমতি শিশুদের পড়ালেখায় চাপ দেওয়া যাবে না, তাদেরকে ভালোবাসা ও মমতা দিয়ে পড়ালেখা শেখাতে হবে।’

বোচাগঞ্জ মডেল স্কুলের সভাপতি মোর্শেদ মতিন চৌধুরীর সভাপতিত্বে  এবং  সহকারী শিক্ষিকা বিথি রানী ধরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো আসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফরহাদ মতিন চৌধুরী, মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম