বিএনপির সমাবেশস্থলে রাত কেটেছে আর্জেন্টিনা-মেসি স্লোগানে

আতিক হাসান শুভ
১০ ডিসেম্বর ২০২২, ১১:১৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১:১৮

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার উদ্দেশ্যে একদিন আগেই গোলাপবাগ মাঠে এসেছেন বিএনপির হাজারও নেতাকর্মী। এমন পরিস্থিতিতে চলমান বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের বিশেষ দুটি ম্যাচ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের খেলা অনাষ্ঠিত হয়। গোলাপবাগ মাঠে বসেই প্রিয় দুই দলের খেলা দেখতে চেয়েছিলেন সমাবেশে আসা নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সহযোগিতায় ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন তারা। ব্রাজিলের হারে ভক্ত-সমর্থকদের মন খারাপ থাকলেও আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসিত ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। দলীয় স্লোগানের স্থলে তাদের রাত কাটে আর্জেন্টিনা-মেসি স্লোগানে।

নারায়ণগঞ্জ মহানগর থেকে আসা আর্জেন্টিনার সমর্থক যুবদল কর্মী বাদল বলেন, ‘সমাবেশ সফল করার উদ্দেশ্যে রাতেই গোলাপবাগ এসে উপস্থিত হয়েছি। এর মাঝে প্রিয় দল আর্জেন্টিনার খেলা পড়েছে। খেলা দেখতে পারবো কিনা এ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু সন্ধ্যায় দেখি মাঠে ব্রাজিলের খেলা চলছে। পরে কিছুটা আশ্বস্ত হলাম– আর্জেন্টিনার খেলাও দেখতে পারবো। সমাবেশে আসা প্রতিটি মানুষ খেলা উপভোগ করছে।’

সামাবেশে আসা তানভির আহম্মদে নামের আর্জেন্টিনার আরেক সমর্থক বলেন, ‘আর্জেন্টিনার জয়ে পুরো মাঠ মেসি মেসি স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। পুরো মাঠে রাজনৈতিক স্লোগান বাদ দিয়ে আর্জেন্টিনার স্লোগান চলেছিল। কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম কোথায় এসেছি। সমাবেশে আশা পুরো সমাবেশ মাঠ জুড়ে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ উল্লাস করছিল।’

লক্ষ্মীপুর থেকে আশা শাহারিয়ার নামে এক ব্রাজিল সমর্থক বলেন, ‘আজ রাত ৯টার খেলায় ব্রাজিল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ভেবেছিলাম এবারে বিশ্বকাপ আমরা জিতে হেক্সা মিশন কমপ্লিট করবো। কিন্তু তা আর হলো না। নেইমারের কান্নায় আমাদেরও কান্না চলে এসেছিল।’

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি