বিএনপির বিভাগীয় গণসমাবেশ

নাশকতা নিয়ে পরস্পরবিরোধী তথ্য ডিএমপি ও ডিবি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৬:১২আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৬:২৪

বিএনপির গণসমাবেশ চলাকালে ‘নাশকতা’ নিয়ে পরস্পরবিরোধী দিয়েছেন আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা। শনিবার (১০ ডিসেম্বর) ভিন্ন ভিন্ন সময়ে নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয় একালার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরস্পরবিরোধী বক্তব্য দেন সংস্থা ‍দুটির দুই কর্মকর্তা।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কমিশনার (অপারেশন) এ কে এম হাফিজ আক্তার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন এসে সাংবাদিকদের কাছে বলেন, ‘নয়াপল্টনে নাশকতা হতে পারে— এমন গোয়েন্দা তথ্য আছে। বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন কিছু ঘটনা ঘটেছে। তাই সমাবেশ ও মানুষের নিরাপত্তা দিয়ে অতি গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নয়াপল্টনে নাশকতা হতে পারে, এমন গোয়েন্দা তথ্য আছে, তবে আমরা আশা করি এমন কিছু হবে না।

এর আগে সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি’র গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেন, ‘নাশকতার আশঙ্কা কোথাও নেই। ঢাকা শহরে কোথাও কোনও বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করে নাই। পুলিশ নির্বিঘ্নে কাজ করছে। তারাও তাদের সমাবেশে যেতে পারছে। এ ধরনের আশঙ্কা মোটেও নেই।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক