‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ যুক্ত করার নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ১১:৫৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:৫৪

বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনটি শুনানির জন্য রবিবার (১১ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২০ জুন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে সরকারকে আইনি নোটিশ প্রেরণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ প্রেরণ করা হয়। সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী এ নোটিশ প্রেরণ করেছেন।

নোটিশপ্রেরণকারী আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া, মো. আবু জুবায়ের সজিব, রাশিদা চৌধুরী, রফিকুল ইসলাম ফারুক, মো. হামিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, মো. রায়হান কাওসার, এএসএম শহীদ উল্লাহ, এবিএম শাহজাহান আকন্দ মাসুম, মো. এহসান হাবিব এবং কুমার ডি. উজ্জ্বল।

নোটিশে বলা হয়, ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু ইতিহাস থেকে দেখলে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে জাতির মুক্তির পথ উন্মোচন করেছিলেন। তাই ‘জয় বঙ্গবন্ধু’ শব্দকে বাদ দিয়ে শুধুমাত্র ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হতে পারে না। মুক্তিযুদ্ধকালে সকলেই ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান একসঙ্গে উচ্চারণ করতো। সুতরাং ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ হবে অবিচ্ছেদ্য অংশ। হাইকোর্টের একটি মামলার রায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু‘কে আমাদের জাতীয় স্লোগান হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাই নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান একত্রিত করে পুনরায় গেজেট প্রকাশ করতে অনুরোধ জানানো হয়। তবে সেই নোটিশের জবাব না পেয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
সর্বশেষ খবর
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক