স্বাভাবিক হচ্ছে নয়াপল্টন এলাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ১২:১৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২:১৫

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের চার দিন পর আজ রবিবার (১১ ডিসেম্বর) স্বাভাবিক হতে শুরু করেছে নয়াপল্টনসহ আশপাশের এলাকা। সকালেই খুলতে দেখা গেছে অফিস আদালতসহ দোকানপাট। এই এলাকায় আইনশৃঙ্খলায় নিয়োজিত অতিরিক্ত পুলিশ সদস্যদেরও পর্যাক্রমে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিএনপিসহ অঙ্গ সংগঠনের কোনও নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে দেখা যায়নি। সকাল থেকে নয়াপল্টনসহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান গেটে একজন সিকিউরিটি গার্ড ও একজন অফিস স্টাফকে ডিউটি করতে দেখা গেছে। তারা গেটে তালা দিয়ে ভেতরে বসে আছেন। কার্যালয়ের মধ্যে থেকে কয়েকজনকে ব্যাগ বের করে দিতেও দেখা গেছে তাদের।

নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ফকিরাপুল মোড় থেকে কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে ব্যারিকেট দিয়ে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া নয়াপল্টনের আশপাশের এলাকায় গলিও বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আজ সকাল থেকে সব রাস্তা ও গলি থেকে পুলিশের ব্যারিগেট সরিয়ে নেওয়া হয়েছে। তবে রাস্তার মোড় ও গলির মুখে মুখে পুলিশ সদস্যদের ডিউটি করতে দেখা গেছে।

স্বাভাবিক হচ্ছে নয়াপল্টন এলাকা

কার্যালয়ের গেটে দায়িত্বরত একজন বাংলা ট্রিবিউনকে বলেন, এখন পর্যন্ত কোনও নেতাকর্মী কার্যালয়ে আসেনি। তবে দুপুরের পরে নেতাদের আসার কথা রয়েছে।

বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখানে সকাল সাড়ে ১০টায় এসেছি। এছাড়া অফিস স্টাফরাও সবাই আসছে। আমরা এখন নেতাদের আসার জন্য অপেক্ষা করছি। নেতারা আসলে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করবো।’

তিনি বলেন, ‘৭ ডিসেম্বর সংঘর্ষের পর পুলিশ কার্যালয়ের তালা দিয়ে চাবি নিয়ে নেয়। কিন্তু পরে আমাদের চাবি হস্তান্তর করেনি প্রশাসন।’

প্রশাসন থেকে কোনও বাধা নেই, বিএনপি নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাদের কার্যক্রম চালাতে পারে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

তিনি বলেন, জন সাধারণের নিরাপত্তার স্বার্থে এবং ঢাকা মহানগরীর বিশেষ করে মতিঝিলের শৃঙ্খলার স্বার্থে কিছু চেক পোস্ট বসানো হয়েছিল। সেগুলো ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া নয়াপল্টনের সামনে দিয়ে আজকে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, গতকাল শনিবারও পুলিশের ৪৬০ জন সদস্য মোতায়েন থাকলেও আজকে ২১০ জন সদস্য মোতায়েন আছে। পর্যায়ক্রমে পুলিশের সদস্যদের সরিয়ে নেওয়া হবে।

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম