চট্টগ্রামে ট্রাভেল মার্ট ৫ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১৪:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৪:৫৭

চট্টগ্রামে ট্রাভেল মার্ট আগামী বছরের ৫-৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা ট্রাভেল মার্টের টাইটেল স্পন্সর সার্বিক সহায়তা প্রদান করবে। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী মেলা চট্র্রগ্রামের দ্য পেনিনসুলা চিটাগং হোটেলে অনুষ্ঠিত হবে।

টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হতে এয়ার অ্যাস্ট্রার প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী ইমরান আসিফ। আয়োজকরা জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সি, হাসপাতাল ও স্বাস্থসেবা প্রদানকারী প্রতিষ্ঠান পর্যটন মেলায় তাদের পন্য ও সেবা উপস্থাপন করবে। মেলা চলাকালীন সময়ে ভিজিটরদের জন্য অংশগ্রহণকারীদের পক্ষ থেকে এয়ারলাইন টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুমের ওপর বিশেষ মূল্যছাড় ও আর্কষণীয় বিভিন্ন অফার দেওয়া হবে।

/সিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক