‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি সমস্যার সমাধানে গুচ্ছগ্রাম প্রকল্প ভূমিকা রাখবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১৭:১১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৭:১১

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভূমিহীনতাজনিত সমস্যা সমাধানকল্পে বিশেষ গুচ্ছগ্রাম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘ডিজিটাল সার্ভে রেকর্ড ব্যাপক আকারে শুরু করতে পারলে ভূমি সংক্রান্ত সহিংসতার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেটজ পাটনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘কনফ্লিক্ট ডায়নামিকস অ্যান্ড নন ভায়োলেন্ট ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোসেস: এ ক্লোজার লুক অন ল্যান্ড রাইচস অব মার্জিনালাইজড কমিউনিটিস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেমিনারে বক্তারা ভূমি সংক্রান্ত যেকোনও আইন প্রণয়ন ও সংস্কারে সুশীল সমাজসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ নেওয়ার দাবি করেন। ভূমিমন্ত্রী এব্যাপারে ভবিষ্যতে অংশীজনদের মতামত প্রদানের সুযোগ সৃষ্টির ব্যাপারে সেমিনারে অংশগ্রহণকারীদের আশ্বস্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘আদিবাসীরা তাদের ভূমি অধিকার রক্ষায় সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয় স্থানীয় রাজনৈতিক চক্র থেকে। এর ফলে জাতীয় পর্যায়ে সরকারি উদ্যোগগুলোর সুবিধা আদিবাসীরা গ্রহণ করতে পারছে না।’

ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আকরামুল হক বলেন, ‘আদিবাসীদের ভূমি অধিকার রক্ষায় স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আদিবাসীদের বসবাসের জায়গা ও ব্যবহৃত খাস পুকুরগুলো আদিবাসী ছাড়া অন্য কাউকে লিজ না দেওয়ার ব্যাপারে তিনি ভুমি মন্ত্রণালয়ের নির্দেশনা প্রত্যাশা করেন।

আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, ‘আদিবাসীরা প্রকৃতির সঙ্গে বসবাস করে। তাদের জীবনবোধ ও সংস্কৃতি আলাদা। তাদের বেঁচে থাকার এই স্বকীয়তাকে সম্মান করতে হবে। সেভাবে থাকার অধিকার দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আদিবাসীদের ভূমি অধিকার রক্ষা করতে হলে আইনের সঠিকভাবে বাস্তবায়নের জন্যও সবাইকে আন্তরিক হতে হবে।’

আদিবাসী নেতা সঞ্জীব দ্রং আদিবাসীদের ভূমি অধিকারসহ অন্যান্য সমস্যার সমাধানে আওয়ামী লীগ সরকারের ইশতেহারে বর্ণিত রাজনৈতিক অঙ্গীকারের যথাযথ বাস্তবায়ন দাবি করেন।

নেটজ পরিচালক শহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশর নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহ ঠাকুরতা। এছাড়া সেমিনারে অংশগ্রহণকারী আদিবাসী ও অনাদিবাসী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি