সীমান্ত নিরাপত্তায় আকাশপথের সক্ষমতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২২, ০৯:৪০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৫:০৩

বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা টহল কার্যক্রম বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, এরই অংশ হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সীমান্ত নিরাপত্তায় আকাশপথের সক্ষমতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

সকাল ৭টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ উইমেনস নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন এবং পুলিশ নারী কল্যাণ সমিতি।

এসময় জঙ্গিবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে জঙ্গিবাদ পুরোটা নিয়ন্ত্রণে এটা বলবো না। তবে আমাদের দেশে বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। ওই সময় বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন। আপনারা দেখেছেন এর ঘটনায় যারা মারা গেছে তাদের ডেড বডি পর্যন্ত পরিবার নিতে আসেনি। এছাড়া অনেক সময় মা তার সন্তানকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে উঠিয়ে দিয়েছে।’

সীমান্ত নিরাপত্তায় আকাশপথের সক্ষমতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

যুদ্ধ শিশুদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধ শিশু ও মাতাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একটি ট্রাস্ট গঠন করে গেছেন। আর যেখানে বঙ্গবন্ধু নিজেই বলেছেন তোমরা সব আমার সন্তান, এরপরে আর কোনও কথা থাকে না।’

সীমান্ত নিরাপত্তায় আকাশপথের সক্ষমতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম