সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তথ্য নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ২২:৪৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২২:৪৮

দশম ও একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের তথ্যাবলি নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রকাশিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় সুজন ও আগামী প্রকাশনীর যৌথ উদ্যোগে দ্য ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলীপ কুমার সরকার।

অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা বলেন, 'নির্বাচন কমিশন সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন। নির্বাচন কমিশনেরই দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে তার কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে। আস্থা অর্জন করতে না পারলে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যাবে না।'

সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, 'আরপিওতে কিছু গ্রে এরিয়া আছে। যেগুলো নিয়ে কাজ করা দরকার। হলফনামা যাচাই করা আরেকটি বড় সমস্যা। আমরা কমিশনে থাকতেও এ সমস্যায় পড়েছিলাম। সমস্যা উত্তরণে প্রার্থীর দেওয়া তথ্যগুলো আমরা এনবিআরে পাঠাতাম, কিন্তু কোনও সাড়া পাইনি। সবচেয়ে বড় যে সমস্যা, সেটি হলো তথ্য দেখে তো ভোট হয় না। ভোট কীভাবে হয় আপনারা জানেন, আমি রিপিট করতে চাই না।'

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, 'ভোটারদের তথ্যভিত্তিক ক্ষমতায়নের লক্ষ্যে বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি এএফএম আবদুর রহমান সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ২০০৫ সালে একটি যুগান্তকারী রায়ের মাধ্যমে হলফনামা আকারে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তাদের মনোনয়নপত্রের সঙ্গে আট ধরনের তথ্য প্রদানের বাধ্যবাধকতা সৃষ্টি করেন। উল্লেখ্য, এই রায়কে ভণ্ডুল করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল সম্পূর্ণ গোপনে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে আবু সাফা নামে একজন দুর্বৃত্তের পক্ষে আপিল দায়ের করে। সৌভাগ্যবশত সুজন-এর প্রচেষ্টায় এ অপচেষ্টা রোধ এবং প্রার্থীদের সম্পর্কে ভোটারদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা সম্ভব হয়। শুধু তাই নয়, আনন্দের বিষয় যে ভোটারদের তথ্য প্রাপ্তির অধিকারের বিষয়টি এখন গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৭২-এ এবং ইউনিয়ন পরিষদ ব্যতীত অন্যান্য সকল স্থানীয় সরকার আইনে/বিধিমালাতে অন্তর্ভুক্ত হয়েছে।

নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম বলেন, 'প্রার্থীর হলফনামা আমরা কোনোভাবেই যাচাই করতে পারছি না। এর থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। জনগণকে ক্ষমতায়িত করা দরকার। দুর্ভাগ্যবশত কোনও নির্বাচন কমিশনকেই আমরা এটি করতে দেখিনি। কিন্তু তথ্যগুলো জনগণের কাছে পৌঁছানো দরকার।'

/জেডএ/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম