রূপগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ জাহিদ মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২২, ১৫:২২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৫:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের চার জন দগ্ধের ঘটনায় জাহিদ হাসান (৪০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, জাহিদের শরীরের ২৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ডহরগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ওইদিনই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন— জাহিদের স্ত্রী রুমা বেগম (২৭), মেয়ে লাবনী আক্তার জাহিদা (১১) ও ছেলে ইয়াসিন (৮)।

দগ্ধ রুমা বেগম জানান, ৫ তলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন তারা। তিনি গৃহিণী, তার স্বামী জাহিদ একটি কারখানায় চাকরি করেন। ওইদিন সকাল ৬টায় রান্নাঘরে তিনি দিয়াশলাই জ্বালাতেই চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রুমে থাকা ফ্রিজ, টেলিভিশনেও বিস্ফোরণ ঘটে। তখন তার শরীরে আগুন ধরে যায়। এছাড়া রুমে ঘুমিয়ে থাকা দুই সন্তান ও স্বামীর শরীরও ঝলসে যায়। তখন দৌড়ে সবাই বাসার বাইরে বের হন। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।

চিকিৎসকরা জানান, রুমার শরীরের ২৩ শতাংশ, লাবনীর ২২ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম