একাত্তরে চিকিৎসা ব্যবস্থাপনার অজানা অধ্যায় নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ২১:৫২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩

মুক্তিযুদ্ধে চিকিৎসার ইতিহাস নিয়ে নতুন একটি গ্রন্থ এসেছে বাজারে। কথাসাহিত্যিক ও চিকিৎসক শাহাদুজ্জামান এবং জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলামের যৌথভাবে রচিত ‘মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

গ্রন্থটিতে লেখকদ্বয় দীর্ঘ গবেষণার মাধ্যমে সংগৃহীত ১৯৭১ এর চিকিৎসা ব্যবস্থাপনার বহু অজানা অধ্যায়ের উপর আলোকপাত করেছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মূল ভূখণ্ডে, ভারতের শরণার্থী শিবিরে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকভাবে ডাক্তার, নার্স, পল্লী চিকিৎসকসহ সাধারণ মানুষেরা কী করে চিকিৎসাযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তারই ইতিবৃত্ত রয়েছে এই বইয়ে।

অনুষ্ঠানে শাহাদুজ্জামান এবং খায়রুল ইসলাম তাদের গবেষণার প্রেক্ষাপট, তথ্য সংগ্রহের অভিজ্ঞতা এবং বাংলাদেশের ইতিহাস চর্চায় এই গ্রন্থের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী; বাংলাদেশ হাসপাতালের সামরিক নার্স ও বীর মুক্তিযোদ্ধা পদ্মা রহমান; স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান এবং ডা. কাজী তামান্না।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম