অর্ধকোটি প্লাস্টিক বোতলের প্রদর্শনী, ১০ লাখ টাকার অনুদান ঘোষণা মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫

রাজধানীতে হয়ে গেলো প্রায় অর্ধকোটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা নানা প্রতিকৃতির প্রদর্শনী। এই প্রদর্শনী উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি আয়োজক সংগঠন বিডি ক্লিনকে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এসময় তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় পরিত্যাক্ত প্লাস্টিকের পণ্য ডিসপোজালের দায়িত্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানকেই নিতে হবে।’

শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২) সকালে রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রদর্শনী শুরু হয়। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ শিরোনামে ৯ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে।

অর্ধকোটি প্লাস্টিক বোতলের প্রদর্শনী, ১০ লাখ টাকার অনুদান ঘোষণা মেয়রের

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, ‘প্লাস্টিক বোতল প্রতিনিয়ত পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। বিশেষ করে বেভারেজ কোম্পানিগুলো কোমল পানীয় বিক্রি করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করছে। তারা ব্যবসা করে পরিবেশের দূষণ করবে এটা হতে পারে না। প্লাস্টিক দূষণ রোধ করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেই দায়িত্ব নিতে হবে। তবে জনগণকেও যত্রতত্র প্লাস্টিক বোতল ফেলা বন্ধ করতে হবে।’

রাজধানীর ড্রেন বা লেক পরিষ্কার করতে গেলে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পাওয়া যায় উল্লেখ করে মেয়র বলেন, ‘এসব প্লাস্টিকের কারণে ড্রেনগুলো ব্লক হয়ে যায়। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও সুয়ারেজ লাইনে পয়ঃবর্জ্যের লাইন দেওয়া হয়েছে। আগামী ৪ জানুয়ারি গুলশান, বনানী, নিকেতন ও বাড়িধারা এলাকায় অভিযান চালাবো।'

অর্ধকোটি প্লাস্টিক বোতলের প্রদর্শনী, ১০ লাখ টাকার অনুদান ঘোষণা মেয়রের

মেয়র আরও বলেন, 'সৃষ্টিকর্তা মানুষের প্রয়োজনেই জলজ প্রাণী, কচ্ছপ, মাছ, বৃক্ষ সবই সৃষ্টি করেছেন। এগুলো পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। অথচ আমরা নির্দয় হয়ে এগুলো ধ্বংস করছি। যারা ধ্বংস করছে তারা চিন্তা করেন না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, তারা চিন্তা করেন না লাল-সবুজের পতাকার। তারা চিন্তা করেন না কষ্টার্জিত এই দেশটার। দেশপ্রেম থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারে না।'

মেট্রোরেলে পরিচ্ছন্নতা বজায় রাখার আহবান জানিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিজয়ের মাসে আমাদের মেট্রোরেল উপহার দিয়েছেন। কিছুদিন আগেই পদ্মাসেতু উপহার দিয়েছেন। অনেকে বলছিল এগুলো সম্ভব হবে না। কিন্তু আজ সম্ভব হয়েছে। তাই কারও কথায় কান দেওয়া যাবে না। মেট্রোরেল, পদ্মাসেতু এগুলো জনগণের সম্পদ। এগুলো পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। দয়া করে মেট্রোরেল পরিষ্কার রাখুন, ট্রেন, বাথরুম, প্লাটফর্ম পরিষ্কার রাখুন। আমরাইতো ব্যবহার করবো। এর সুফলতো আমরাই পাবো। আমাদেরই সম্পত্তি। এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব।'

অর্ধকোটি প্লাস্টিক বোতলের প্রদর্শনী, ১০ লাখ টাকার অনুদান ঘোষণা মেয়রের

বিডি ক্লিনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র বলেন, 'বিডি ক্লিন শুধু নামে না, কথায় না, কাজের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, কষ্টের মাধ্যমে তাদের অবস্থান প্রমাণ করেছে। বিডি ক্লিনের সদস্যরা নিজেদের খেয়ে পরের মোষ তাড়িয়ে তারা পরিবেশের জন্য কাজ করছে। এই ছেলেমেয়েরা মাদকাসক্ত না হয়ে, ঘরে বসে স্মার্ট ফোনে সময় নষ্ট করে দেশকে, শহরকে পরিচ্ছন্ন করা জন্য কাজ করে যাচ্ছেন; যা সত্যিই প্রশংসনীয়। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিডি ক্লিন বর্তমানে একটি ব্র্যান্ড। এটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে, এই সুনাম ধরে রাখতে হবে।'

এসময় বিডি ক্লিনকে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। সবশেষে মেয়র দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও দেশের আইন মেনে দেশসেবার জন্য বিডি ক্লিনের সদস্যদের শপথ পাঠ করান।

অর্ধকোটি প্লাস্টিক বোতলের প্রদর্শনী, ১০ লাখ টাকার অনুদান ঘোষণা মেয়রের

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন। তিনি বলেন, 'পুরো দেশে বিডি ক্লিনের প্রায় ৪০ হাজার সদস্য কাজ করছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি একটি সুশৃঙ্খল, সুস্থ ও উন্নত মানসিকতাসম্পন্ন জাতি গঠনই এই সংগঠনটির মূল লক্ষ্য। মানসিক পরিবর্তন নিশ্চিত হলেই দেশ পরিচ্ছন্ন হবে, দেশ উন্নত হবে।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী এবং ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাছির।

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬০
সর্বশেষ খবর
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি