জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখছে পুলিশ: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ১৯:১১আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৯:১১

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রে অনেক এগিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় পুলিশের খেলোয়াড়রা সাফল্যের স্বাক্ষর রাখছে।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’ উপলক্ষে প্রথম পর্যায়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর ‍পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে ১৮টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশের খেলোয়াড়দের নবপ্রেরণায় নতুন উদ্যমে ক্রীড়াঙ্গনে আরও সাফল্য দেখাতে হবে। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।’

বাংলাদেশ পুলিশের ফুটবল ও কাবাডি দল ভালো করছে মন্তব্য করে তিনি বলেন, ‘এ জন্য আত্মতুষ্টিতে ভুগলে হবে না। সামনে আরও ভালো করতে হবে।’

বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আপনারা কৃতিত্বের সঙ্গে বিজয়ী হয়েছেন। ভবিষ্যতেও ভালো করার এ ধারা অব্যাহত রাখতে হবে।’ যারা বিজয়ী হতে পারেননি তারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীতে ভালো করবেন বলে প্রত্যাশা করেন আইজিপি।

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম