স্পিকারের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ১৯:৪৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৯:৪৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। রবিবার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষের উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে তারা দেশের চলমান উন্নয়ন, বাণিজ্যমেলা ২০২৩, নারীদের অগ্রগতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। মেট্রোরেলের যাত্রা শুরুর মাধ্যমে বাংলাদেশে নতুন ধারা সূচিত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার স্পিকারকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে ডিজিটাল মেলা চলমান। দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ হাজার উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের সুফল আজ সকলেই পাচ্ছে।

এসময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম