রাজধানীতে মায়ের সামনেই বাসের ধাক্কায় শিশু নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ১৫:১৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৫:১৯

রাজধানীর কাজলায় মায়ের সামনেই বাসের ধাক্কায় মো. আরাফাত (৫) নামে শিশু নিহত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক এসআই আক্তার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ ও চালক কে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, শিশু আরাফাত দুই বছর ধরে ফ্যালাসানিয়া রোগে আক্রান্ত। প্রতি মাসেই তাকে রক্ত দিতে হয়। আর তাই সকালে তার মা আইরিন বেগম গ্রামের বাড়ি থেকে শান্তিনগর ফ্যালাসনিয়া ফাউন্ডেশন যাওয়ার উদ্দেশে কাজলায় নামেন। টোল প্লাজা সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা চরবাউশিয়া বড়কান্দি গ্রামের মো. শরিফ হোসেনের একমাত্র সন্তান। শরিফ হোসেন ধোলাইখাল প্লেনসিটের দোকানে কাজ করেন। দুর্ঘটনার সময় মা-ছেলেকে রিসিভ করার জন্য গুলিস্থানে অপেক্ষায় ছিলেন তিনি।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম