যে কারণে এক মাস জব্দ থাকলো সাকিবের প্রতিষ্ঠানের হিসাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১২:০৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১২:২২

রাজধানীর মিরপুরের রবিউল প্লাজায় অবস্থিত ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন রেস্তোরাঁ ‘সাকিব’স ৭৫’-এর ব্যাংক হিসাব জব্দ করেছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা পশ্চিমের কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

গত ৫ ডিসেম্বর সাকিব আল হাসানের প্রতিষ্ঠান ‘সাকিব’স ৭৫’-এর ব্যাংক অ্যাকাউন্ট অপরিচালনাযোগ্য বা ফ্রিজ করার জন্য সুপারিশ করা হয়েছিল। তবে এনবিআরের পাওনা ৩ লাখ ৯২ হাজার টাকার বকেয়া বা ফাঁকি দেওয়া ভ্যাট সরকারি কোষাগার জমা হওয়ায় ওই রেস্তোরাঁর ব্যাংক হিসাব সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা পশ্চিমের কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মিরপুর বিভাগ থেকে দেওয়া চিঠির সূত্রে এমন তথ্য জানা গেছে।

এর আগে সাকিব’স ৭৫ রেস্তোরাঁর ব্যাংক হিসাব জব্দ করতে ৬১টি ব্যাংককে চিঠি দেওয়া হয়েছিল ভ্যাট কমিশনারেট থেকে।

এনবিআরের ভ্যাট বিভাগের সদস্য বরাবর দেওয়া চিঠিতে বলা হয়েছে, যেহেতু সাকিব ৭৫ (নিবন্ধন নং-১৭০৬১০৫৯৭৭৫) রেস্টুরেন্টের নিজ চূড়ান্ত দাবিনামার পরিপ্রেক্ষিতে প্রাপ্য বকেয়া মোট ৩ লাখ ৯২ হাজার ৮৮৮ টাকা এবং অনাদায়ীকাল পর্যন্ত মাসিক ২ শতাংশ হারে প্রযোজ্য সুদ পাওনা ছিল।

তা আদায়ের জন্য গত ৫ ডিসেম্বর ব্যাংক অ্যাকাউন্ট অপরিচালনাযোগ্য বা ফ্রিজ করার জন্য সুপারিশ করা হয়েছিল। এরপর প্রতিষ্ঠানটি গত ১ জানুয়ারি সোনালী ব্যাংকের বনানী শাখায় দুটি ট্রেজারি চালানের মাধ্যমে বকেয়া টাকা ও প্রযোজ্য সুদ পরিশোধ করেছে। সেহেতু সাকিব ৭৫ রেস্টুরেন্টের সব ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনযোগ্য বা সচল করতে অনুরোধ করা হয়েছে।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
ঈদে কত খরচ করলেন? সব হিসাব চাইতে পারে এনবিআর
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম