পোস্তগোলা সেতুর ঢালে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ২১:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২১:৩১

রাজধানীর পোস্তগোলা সেতুর ঢালে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি পুরুষ। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল চেক লুঙি ও কমলা রঙের হাফ হাতা পলো গেঞ্জি।

হাসপাতালে নিয়ে আসা পথচারী তানভীর হাসান ও পারভেজ জানান, পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তায় পারাপারের  ঢাকাগামী দ্রুতগতির সাদা একটি হায়েচ মাইক্রোবাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুই পা ভেঙ্গে ও মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।

সে সময় মাইক্রোবাসটি পালিয়ে যায়। আর আহত ব্যক্তিকে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম