শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ০০:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০৮

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়। তারা সব সময় পুলিশকে সহযোগিতা করে। আমরাও জনগণের পাশে আছি। বাংলাদেশ পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।’ শুক্রবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন আইজিপি। এ ছাড়া তিনি কাওরানবাজারের পান্থকুঞ্জে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় আইজিপি বলেন, ‘কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হবো।’

পুলিশ প্রধান আরও বলেন, ‘করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছিল তখন পুলিশ জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি, কেউ মারা গেলে দাফন ও সৎকারের ব্যবস্থা করা হয়েছে। করোনা মহামারির সময় দায়িত্ব পালনকালে ১০৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। তবুও আমরা জনগণকে সেবা দেওয়া থেকে পিছপা হইনি। জনগণের পাশে থেকেছি।’

এ সময় উপস্থিত ছিলেন– ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, ডিআইজি (হেডকোয়ার্টার্স) এস এম মোশতাক আহমেদ খান এবং অন্য কর্মকর্তারা।

/আরটি/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক