বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের বিবৃতি

ব্রাহ্মণবাড়িয়ার আদালতের ঘটনায় বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর এজলাস কক্ষে কতিপয় আইনজীবীর বেআইনীভাবে বিচারিক কাজে হস্তক্ষেপের ঘটনায় বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনসহ সমমনা কয়েকটি সংগঠনের বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২ জানুয়ারি কতিপয় আইনজীবী ব্রাহ্মণবাড়িয়া জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর এজলাস কক্ষে বেআইনীভাবে বিচারিক কাজে হস্তক্ষেপ ও বিচারকের সঙ্গে যে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন আচরণ করেছে তা অনভিপ্রেত, ন্যাক্কারজনক ও অত্যন্ত দুঃখজনক। এতে বিচার বিভাগের মর্যাদা ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন। যেন ভবিষ্যতে কেউ এ ধরনের নিন্দনীয় কাজ করার দুঃসাহস না দেখায়।

এছাড়াও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এগারো তম, দ্বাদশ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন, ত্রয়োদশ বিজেএস জাজেস ফোরামের কর্মকর্তারা ওই ঘটনার নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে। 

প্রসঙ্গত, এর আগে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টকে অভিযোগ করা হয়। প্রধান বিচারপতির নির্দেশে রেজিস্ট্রার জেনারেল বিচারকের অভিযোগটি বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে প্রেরণ করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের ঘটনায় ব্রাক্ষণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর আহমেদ ভূঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মো. আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাদের ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত ৫ জানুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন।

 

 

/বিআই/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম